ভারতের সাথে বাংলাদেশের করোনা ভ্যাকসিন বাণিজ্য চুক্তি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বেক্সিমকো ফার্মার মালিকের পোয়াবারো
আন্দোলন প্রতিবেদন
রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | অনলাইন সংস্করণ
গত ৫ অক্টোবর বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রণালয় দেশের বেক্সিমকো ফার্মা এবং ভারতের সেরাম ইনষ্টিটিউট এই দুটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করেছে তিন কোটি করোনা টিকা কিনার জন্য। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবিত ঐ টিকা ভারত তার সুবিধামত বাংলাদেশকে দেবে। হর্ষবর্ধন শ্রিংলার সফরের কিছুদিন আগেই চীনের করোনা ভ্যাকসিন ট্রায়ালের জন্য বাংলাদেশে আসে। মার্কিন-ভারত বাংলাদেশে করোনা ভ্যাকসিনের বাজার চীনের কাছে সহজে ছেড়ে দিবে না এটা সহজ সমীকরণ। বাংলাদেশের পররাষ্ট্রসচিব তখনই ভারতের ভ্যাকসিন ট্রায়াল দেয়ার বিষয়টি আশ্বস্ত করেছিল।
অক্সফোর্ড উদ্ভাবিত টিকা এখনও বিশ্ব স্বাস্থ্যসংস্থার অনুমোদন পায়নি। অথচ তড়িঘড়ি করে বাংলাদেশ ভারতের সাথে সমঝোতা চুক্তি সই করেছে। কাকে বলে দালালী এবং বাণিজ্য। বেক্সিমকো ফার্মার মালিক হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ভারত এবং এফ রহমানের বাণিজ্যের স্বার্থেই আগেভাগেই এই সমঝোতা স্মারক চুক্তি। জনগণের চিকিৎসা উপলক্ষ মাত্র।
বিশ্বব্যাপী মার্কিনসহ সকল সাম্রাজ্যবাদী শক্তিগুলো করোনা ভ্যাকসিন আবিষ্কার ও তার বাজারজাত করণের প্রতিযোগিতায় লিপ্ত। তাদের এই প্রতিযোগিতা জনগণের জীবন রক্ষার জন্য নয়, মুনাফা অর্জনই লক্ষ্য। সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা উচ্ছেদ না হওয়া পর্যন্ত তারা তাদের মুনাফার বাণিজ্য চালিয়ে যাবে সাধারণ মানুষকে জিম্মি করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

আরও খবর
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ
- শুক্র